আপনার ওজন অনুযায়ী কতটুকু পানি খাওয়া উচিত?

পানি মানেই জীবন। মানুষের শরীরের প্রায় ৭০ শতাংশই পানি। মানব শরীরের প্রতিটি অঙ্গেই পানি রয়েছে। কিন্ত এই পানির পরিমাণ দেহে কম বা বেশি হলে হতে পারে বিপদ। অনেকেই জানেন না তার প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত। একটা ভুল ধারণা রয়েছে যে প্রতিদিন ৮-১২ গ্লাস বা ২ লিটার পানি পান করা উচিত। এটি একটি গড় অনুপাত মাত্র। আপনার কতটুকু পানি প্রয়োজন তা আপনার ওজন অনুযায়ী নির্ধারণ করতে হবে। এছাড়াও দৈনিক কাজের পরিমাণ, কাজের ধরণ, শারিরীক অবস্থা ইত্যাদির ওপর ভিত্তি করে পানি খাওয়ার চাহিদা কম বা বেশি হতে পারে। সবচেয়ে জরুরি হলো ওজন অনুযায়ী পানি পান করা। কিন্ত আপনি কি জানেন আপনার ওজন অনুযায়ী কতটুকু পানি খাওয়া উচিত? পানি পান করার সঠিক নিয়ম কি? পানি কম খেলে কি বিপদ হতে পারে? মানুষের কোন অঙ্গে কতটুকু পানি থাকে? পানি বেশি খেলে কি বিপদ হতে পারে? চলুন জেনে নেয়া যাক।

ওজন অনুযায়ী কতটুকু পানি খেতে হবে?

শরীরের ওজনকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কতটুকু পানি খেতে হবে তা বের করা একটি তত্ত্ব মাত্র। মূলত আপনার পরিশ্রম ও দৈনিক কাজের ধরণের ওপর পানির চাহিদা নির্ভর করে। চলুন একনজরে দেখে নেই স্বাভাবিক অবস্থায় ওজন অনুযায়ী কতটুকু পানি খাওয়া প্রয়োজন!

ব্যাক্তির ওজন

পানির পরিমাণ

৪৫ কেজি

১.৯ লিটার

৫০ কেজি

২.১ লিটার

৫৫ কেজি

২.৩ লিটার

৬০ কেজি

২.৫ লিটার

৬৫ কেজি

২.৭ লিটার

৭০ কেজি

২.৯ লিটার

৭৫ কেজি

৩.২ লিটার

৮০ কেজি

৩.৫ লিটার

৮৫ কেজি

৩.৭ লিটার

৯০ কেজি

৩.৯ লিটার

৯৫ কেজি

৪.১ লিটার

১০০ কেজি

৪.৩ লিটার/১৮ গ্লাস

এটি স্বাভাবিক অবস্থায় পানির চাহিদা। মানুষের কাজের পরিমাণ, ঘাম ও মুত্রের পরিমাণ, ব্যায়ামের পরিমাণ ইত্যাদির ওপর ভিত্তি করে এই পানির চাহিদা কম বা বেশি হতে পারে।

পানি খাওয়ার সঠিক নিয়ম কি

পানি খাওয়ার সঠিক নিয়ম কি?

অনেকেই তৃষ্ণার্ত হলে একসাথে অনেক বেশি পানি খেয়ে ফেলেন যা একদমই অনুচিত। একসাথে বেশি পরিমাণ পানি খেলে হিতে বিপরীত হতে পারে। তাই পানি অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাওয়া উচিত। যেমন, আপনি যদি ব্যায়াম করেন, সেক্ষেত্রে আপনার উচিত ব্যায়াম শুরু করার আধা ঘন্টা আগে ২-৩ গ্লাস পানি খেয়ে নেয়া। ব্যায়ামের মাঝে ২-৩ আউন্স খেতে পারেন অল্প অল্প করে। ব্যায়ামের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ২-৩ গ্লাস খেতে পারেন। এক চুমুকে এক গ্লাস কখনোই শেষ করবেন না। থেমে থেমে বিরতি নিয়ে অল্প অল্প করে পানি খেতে হবে।

মানুষের শরীরের কোন অঙ্গে কতটুকু পানি/জলীয় অংশ থাকে?

চলুন দেখে নেই মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে কতটুকু পানি থাকে-

অঙ্গের নাম

পানি/জলীয় অংশের পরিমাণ

মস্তিষ্ক

৭৩%

হৃদপিন্ড

৭৩%

ফুসফুস

৮৩%

রক্ত 

৫০%/৬০%

চামড়া 

৬৪%

হাড়

৩১%

পানি কম খেলে কি কি সমস্যা হতে পারে?

  • মাথা ব্যাথা।
  • ঠোঁট ও চামড়া শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া।
  • কোষ্টকাঠিন্য।
  • দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হওয়া।
  • পেটে ব্যাথা।
  • প্রস্রাবের রঙ হলুদ বা গাঢ় হলুদ হওয়া।
  • ঘাম ও মুত্র কম হওয়া।
  • পানিশূন্যতায় অজ্ঞান হয়ে যাওয়া।
অতিরিক্ত পানি বা একসাথে বেশি পানি খেলে কি বিপদ হতে পারে

অতিরিক্ত পানি বা একসাথে বেশি পানি খেলে কি বিপদ হতে পারে?

পানি খাওয়া আবশ্যক কেননা পানির অপর নাম হচ্ছে জীবন। কিন্ত পানি বেশি পরিমাণে খেলে কিংবা একসাথে অনেক বেশি পানি খেয়ে ফেললে তা ক্ষতির কারণ হতে পারে। চলুন দেখে নেই অতিরিক্ত পানি খেলে কি কি হতে পারে-

  • বমি হওয়া।
  • ওভার হাইড্রেশন।
  • ওজন বেড়ে যাওয়া।
  • সোডিয়ামের পরিমাণ কমে যাওয়া।
  • ঘাম বেড়ে যাওয়া।
  • ইলেক্ট্রোলাইটের মাত্রা হালকা হয়ে যাওয়া।
  • অতিরিক্ত প্রস্রাব হওয়া,

পানি ছাড়া বেচে থাকা অসম্ভব। কিন্ত পানি সঠিক পরিমাণে সঠিক নিয়মে পান করতে হবে। ওজন ও পরিশ্রম অনুযায়ী পানি পান করলে আপনার শরীরের তাপমাত্রা ঠিক থাকবে, সেইসাথে সুস্থ থাকতেও সাহায্য করবে।