ভালোমানের পারফিউম ব্যবহার করেও বেশিক্ষণ থাকছে না? ছেলেদের পারফিউম দীর্ঘসময় কিভাবে থাকবে? পারফিউম সঠিকভাবে ব্যবহার করছেন তো? প্রচন্ড ঘেমে গেলেও পারফিউম সুঘ্রাণ ছড়াবে কিভাবে? ভালোমানের পারফিউম চিনবেন কিভাবে? ভালো পোশাকের সাথে ভালো মানের পারফিউম না হলে বা উগ্র গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করলে প্রেস্টিজের বারোটা বাজতে যথেষ্ট। তাছাড়া ছেলেদের পারফিউম বেশিক্ষণ না থাকলে বারবার ব্যবহার করা সম্ভব না। কেননা ছেলেরা সবসময় ব্যাগ সাথে রাখে না আর পার্টিতেও ব্যাগ নিয়ে যেতে পারেনা। পকেটেও পারফিউম রাখা যায় না। সেজন্য ছেলেদের পারফিউম দীর্ঘস্থায়ী রাখা খুবই জরুরি। অনেকসময় দামী এবং ভালো ব্র্যান্ডের পারফিউমও বেশিক্ষণ থাকে না। সেক্ষেত্রে পারফিউম দীর্ঘস্থায়ী রাখতে কিছু গোপন কৌশল অবলম্বন করলে সেটি দীর্ঘসময় পর্যন্ত থাকবে। জানতে চান সেই গোপন কৌশল? পারফিউম কত ধরনের? কোন ধরনের পারফিউম কতক্ষণ থাকে? চলুন আজ সেই বিষয়ে জানবো বিস্তারিত।
ছেলেদের পারফিউম বেশিক্ষণ থাকে না কেনো?
- অতিরিক্ত ঘামের কারণে।
- কাপড়ের ওপর পারফিউম প্রয়োগের কারণে।
- সঠিকভাবে প্রয়োগ না করার কারণে।
- পারফিউম সাথে রাখতে না পারার কারণে রিটাচ করতে না পারা।
- সিগারেটের ধোয়ার কারণে।
- দীর্ঘসময় বাইরে থাকা ও বাইক চালানোর কারণে।
- সঠিক পারফিউম বাছাই করতে না পারলে।
পারফিউম কত ধরনের হয়ে থাকে?
পারফিউম সাধারণত লিকুইড হিসেবে কাচের বোতলে পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম বিভিন্ন নোটের সমন্বয়ে তৈরী হয়। সাধারণত পারফিউম ৬ ধরনের হয়ে থাকে।
- বিশুদ্ধ বা পিওর পারফিউম
এটিতে হাই কনসেন্ট্রেশন ২০-৩০% পারফিউম অয়েল থাকে। এতে অ্যালকোহলের পরিমান কম এবং পারফিউম অয়েলের পরিমান বেশি থাকে। এটি প্রায় ১২-২৪ ঘন্টা স্থায়ী ।
- ইএইউ ডি পারফিউম
এটিতে প্রায় ১৫-২০% পারফিউম অয়েল থাকে। এটি ৮-১২ ঘন্টা স্থায়ী ।
- ইএইউ ডি টয়লেট
এটিতে ৫-১৫% পারফিউম অয়েল থাকে। এটি ৩-৪ ঘন্টা স্থায়ী।
- ইএইউ ডি কলগনি
এটিতে ২-৪% পারফিউম অয়েল থাকে। এটি ২-৩ ঘন্টা স্থায়ী।
- ইএইউ ফ্রেইচ
এটিতে ১-৩% পারফিউম অয়েল থাকে। এটি ১-২ ঘন্টা স্থায়ী।
- পারফিউম অয়েল
এটি একটি এসেনসিয়াল অয়েল সমন্বিত পারফিউম। এতে ২০% পারফিউম অয়েল থাকে। এই ধরনের পারফিউম ১০-১২ ঘন্টা স্থায়ী।
পারফিউম কতক্ষণ থাকবে সেটা ব্যবহারের পদ্ধতি, ব্র্যান্ড, পারফিউমের ধরণ, ঘামের পরিমান, সিগারেট খাওয়া বা না খাওয়া, বাইক চালানো বা না চালানো ইত্যাদি বিষয়ের ভিত্তিতে কম বা বেশি হতে পারে।
ছেলেদের পারফিউম দীর্ঘস্থায়ী রাখার ৩ টি গোপন কৌশল জেনে নিন
- পালস পয়েন্টে স্প্রে করুনঃ
পারফিউম দীর্ঘসময় রাখার একটি জনপ্রিয় কৌশল হলো আপনি পালস পয়েন্ট গুলোতে স্প্রে করুন। যেমন- কানের পেছনে, দু হাতের কবজিতে, ঘাড়ে, গলায়, কাধে স্প্রে করতে হবে।
- ভ্যাসলিনের ওপর স্প্রে করুনঃ
পারফিউম যেসব জায়গায় প্রয়োগ করবেন অর্থাৎ পালস পয়েন্টগুলোতে আগে হালকা করে অল্প একটু ভ্যাসলিন ম্যাসাজ করুন। তারপর সেখানে স্প্রে করুন। পারফিউম স্বাভাবিকের চেয়ে ২-৩ ঘন্টা বেশি সময় থাকবে।
- হাইড্রেটেড অবস্থায় স্প্রে করুনঃ
শুষ্ক ত্বকে পারফিউম দ্রুত শুকিয়ে যায় তাই বেশিক্ষণ থাকে না। গোসলের পরপরই কিংবা ফ্রেশ হয়ে পানি মোছার পরপর ত্বক আর্দ্র থাকে। সেই অবস্থায় স্প্রে করলে পারফিউম দীর্ঘসময় থাকে।
ছেলেদের জন্য কোন ধরনের পারফিউম ভালো?
ছেলেদের পারফিউম হিসেবে লাক্সারি ব্র্যান্ডগুলো অনেক জনপ্রিয়। ছেলেদের জন্য Parfum/Pure Perfume, Eau De Parfum, Eau De Toilette, Eau De Cologne ইত্যাদি বেশ জনপ্রিয়। পারফিউমের নোট ও ফ্রেগ্রেন্স কেমন সেটার ওপরেও পারফিউমের জনপ্রিয়তা নির্ভর করে। ছেলেদের পারফিউমে সাইট্রাসি স্পাইসি উডি মাস্কি মাসকিউলিন নোট থাকা আবশ্যক।