কুরবানী ঈদ মানেই ফ্লোরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ পড়ে যায়। কোরবানির পশুর মাংস বিতরণ করার সুবিধার্থে অনেকেই ফ্লোরে মাংস বিছিয়ে মাংসের ভাগ করে থাকেন। অনেকেই আবার মাংস কেটে ব্যাগে ভরে রাখেন। তাই ফ্লোরে দীর্ঘসময় থাকার কারণে ফ্লোর থেকে রক্তের দাগ উঠতে চায় না। সেইসাথে রক্তের গন্ধ আসতে থাকে ফ্লোর থেকে। কোরবানির পশুর রক্তের জীবাণুও থেকে যায় ফ্লোরে। তাই মাংস বিতরণের পর ফ্লোর পরিষ্কার ও জীবাণুমুক্ত করা আবশ্যক। ফ্লোর পরিষ্কার করার পরেও অনেক সময় মাংসের দুর্গন্ধ থেকে যায়। রক্তের জীবাণু থেকে সেই দুর্গন্ধ বেড়ে যায়। তাই ঘরকে শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করে রক্তের দুর্গন্ধ দূর করা সম্ভব না। চলুন জেনে নেই ফ্লোর থেকে রক্তের দাগ তোলার সহজ ৩ টি উপায়।
ফ্লোর থেকে রক্তের দাগ তোলার ৩টি সহজ উপায়
ফ্লোর থেকে তুলতে ও দুর্গন্ধ দূর করতে সহজ কিছু টেকনিক রয়েছে। চলুন জেনে নেই ফ্লোর থেকে রক্তের দাগ ও দুর্গন্ধ দূর করার সহজ ৩ উপায়।
১. ডিসইনফেকটেন্ট দিয়ে রাখুন ১৫ মিনিট
রক্তের দাগ যেসব স্থানে রয়েছে সেই জায়গাসহ পুরো ফ্লোর জুড়ে ডিসইনফেকটেন্ট সামান্য পানি মিশিয়ে ছড়িয়ে দিন। ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর একটি স্ক্রাবার দিয়ে পুরো মেঝে ঘষে নিতে হবে। তারপর পানিতে স্যাভলন মিশিয়ে ফ্লোরমপ দিয়ে মুছে ফেলুন। পুরোপুরি ভাবে শুকিয়ে যেতে দিন। এরপর রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করুন।
২. মেঝেতে লেবুর রস দিয়ে রাখুন
লেবুর রসের সাথে লবণ আর পানি মিশিয়ে পুরো মেঝেতে দিয়ে রাখুন। লেবু দাগ সহজেই তুলে ফেলে। লেবুপানি মেঝেতে কমপক্ষে ২০-২৫ মিনিট রেখে দিন। এরপর একটি বালতিতে লাইজল মিশিয়ে ফ্লোর মপ ভিজিয়ে পুরো ফ্লোর সুন্দর করে মুছে ফেলুন।
৩. সফট ড্রিংক ও লাইজল দিয়ে মেঝে ভিজিয়ে রাখুন
সফট ড্রিংকস অনেক ভালো ক্লিনার। যেকোনো সফট ড্রিংকস দিয়ে ফ্লোর ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর লাইজল ছিটিয়ে দিন। এরপর অপেক্ষা করুন ১০ মিনিট। তারপর ডেটল মিশ্রিত পানিতে ফ্লোর মপ ভিজিয়ে মুছে ফেলুন।
চলুন একনজরে দেখে নেই রক্তের দাগ উঠাতে কোন কোন প্রোডাক্ট সবচেয়ে ভালো কাজ করে?
দাগ উঠানোর জন্যঃ
দাগ উঠানোর পর ফ্লোর মোছার জন্যঃ
রুমকে সুবাসিত করার জন্যঃ
কুরবানি দেয়ার পর ফ্লোর থেকে না উঠালে রক্তের দাগ ফ্লোরে বসে যায়। সেইসাথে ঘরময় দুর্গন্ধ ছড়িয়ে যায়। তাই ঈদের বিশেষ দিনে ঘরকে পরিষ্কার ও সুরভিত রাখা খুবই জরুরি।