মানুষ সুন্দরের পূজারী। সবাই চায় নিজেকে যেন সুন্দর দেখায় । এজন্যই মানুষ মুখ ও ত্বকের যত্ন নেয়। তবে হাত কিংবা পায়ের যত্নে অধিকাংশই উদাসীন। অনেকেরই দেখা যায় কনুইয়ে কালো দাগ পড়ে। হাতের কনুই প্রায় সময় উন্মুক্ত থাকে। সেখানে কালো দাগ থাকলে মোটেই ভালো লাগে না দেখতে। অন্যের সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাই মুখের যত্নের পাশাপাশি এদিকেই নজর দিতে হবে। কনুই এর যত্ন নিতে হবে নিয়মিত। শাড়ির সাথে হাফ হাতা ব্লাউজ পরলেন কিন্তু কনুইয়ে কালো দাগ স্পষ্ট। কীরকম অস্বস্তিকর একটা ব্যাপার! একই কথা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। নারী-পুরুষ নির্বিশেষে সবারই উচিত সঠিক নিয়ম মেনে নিজের যত্ন নেওয়া। আসুন তবে জেনে নিই, কনুই এর কালো দাগের কারণ কী? কালো দাগ দূর করার কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে। অনেকে কুইক রিলিফ চান , তাঁদের জন্য রয়েছে কিছু টিপস।
কনুই এর কালো দাগের কারণ কী?
শরীরের অন্যান্য জায়গার তুলনায় কনুই এরস্থান খসখসে ও কালো দেখায়। এই কালো দাগ পড়ার কিছু কারণ রয়েছে। আসুন জেনে নিই কী কারণে আমাদের কনুইয়ে কালো দাগ দেখা যায়-
- বারবার ঘষা লাগার কারণে কনুই এর চামড়া ক্ষতিগ্রস্ত হয়। ফলে জায়গাটা কালো হয়ে যায়।
- মৃত কোষ জমা হওয়া।
- নিয়মিত যত্ন না নেওয়া।
- রোদ লেগে লেগে কনুইতে প্রভাব পড়ে। যার ফলে হাইপার পিগমেন্টেশনের কারণে কনুইয়ে কালো ছোপ পড়ে যায়।
- কনুইতে ভর দিয়ে অতিরিক্ত কাজ করলে।
- স্কিনের কোনো সমস্যা যেমন- একজিমা। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে।
কনুই এর কালো দাগ দূর করার উপায়
বাজারের বিভিন্ন ক্রিমে ক্ষতিকারক কেমিউক্যাল থাকে । তাই দাগ দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় ঘরোয়া কিছু প্যাক-
নারকেল তেল
নারকেল তেল ত্বকের জন্য খুব কার্যকরী। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং ভিটামিন ই। যা আপনার ত্বককে ভালো রাখে। নারকেল তেল আপনার কনুই এর কালো ছোপকে মলিন করতে পারে। প্রতিদিন আপনার কনুইতে নারকেল তেল ম্যাসাজ করুন অন্তত ১৫ মিনিট । তারপর সাধারণ জলে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল ত্বকের সমস্যায় অনন্য এক নাম। অ্যালোভেরা গাছ থেকে একটু করে পাতা কেটে সেটার জেল বের করে কনুইতে লাগান । তাহলে কালচে দাগ ছোপ ধীরে ধীরে দূর হয়ে যাবে । অ্যালোভেরা জেল লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
লেবু
অর্ধেক লেবুর টুকরোর উপর এক চামচ চিনি নিন। এবার কনুইয়ে ঘষতে থাকুন। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। অথবা একটা লেবুর রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে কনুইতে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েক দিন এটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
দই
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করতে সাহায্য করে। এক টেবিল চামচ দই, দুই টেবিল চামচ ময়দা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি কনুইয়ে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। এটা সপ্তাহে দুই থেকে তিন দিন করুন। উপকার পাবেন।
অলিভ অয়েল
অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী। এক টেবিল চামচ অলিভ অয়েলে এক টেবিল চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার কনুইয়ে লাগিয়ে নিন। ২ মিনিট স্ক্রাব করুন। তারপর কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।
আপেল সাইডার ভিনেগার
আপেল সাইডার ভিনেগার প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। দুই চামচ আপেল সিডার ভিনেগার এবং দুই চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার সেটি আপনার কনুইয়ে লাগান। ৫ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ও শুকনো করে নিন।
বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডার মধ্যে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ঘুরিয়ে ঘুরিয়ে কালো দাগ গুলোর উপর ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
দুধ, মধু ও হলুদের মিশ্রণ
দাগ দূর করতে হলুদ এক অব্যর্থ প্রাকৃতিক উপাদান। দুধ হচ্ছে ন্যাচারাল ক্লিনজার হিসেবে সমাদৃত। মধু ত্বককে নরম রাখে। এক চা চামচ হলুদের গুঁড়া ও দুই টেবিল চামচ এই প্যাক কনুই এবং হাঁটুতে ব্যবহার করুন। ম্যাসাজ করুন ২০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ফুল ও ফলের প্যাক
গোলাপ ফুলের পাপড়ি, টক দই ও ময়দা মিশিয়েঅনিন। কনুইতে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি কালচে ভাব দূর করে। পাকা পেঁপের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন, মধু ও বেসনের মিশ্রণ মেশান। এরপর লাগান। কনুইতে কালো রং হালকা হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ টিপসঃ
কালো দাগ দূর করতে শুধু এক দুইবার ঘরোয়া উপায় মেনে চললে ভালো ফলাফল পাবেন না। নিয়মিতভাবে কিছু টিপস মেনে চলতে হবে।
- নিয়মিত অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন।
- আমন্ড অয়েলও ম্যাসাজ করতে পারেন।
- বাইরে বের হোয়ার আগে হাত এবং পায়ে সানস্ক্রিন ব্যবহার করুন।
- খাদ্য তালিকায় ভিটামিন এ, ভিটামিন ই জাতীয় খাবার বেশি রাখুন।
আপনি যদি ব্যস্ত জীবন কাটান সেক্ষেত্রে ঘরোয়া প্যাক বানানোটা একটু চ্যালেঞ্জের। কনুই এর দাগ দূর করার জন্য আপনি বেছে নিতে পারেন বাজারের কিছু ভালোমানের পণ্য-