কালো রঙের শার্ট সকল ছেলেদেরই পছন্দ। ধরুন, আপনি কালো রঙের শার্ট পরলেন আর শার্টের উপরে গুঁড়ো গুঁড়ো খুশকি ঝরে পরল! খুবই বিড়ম্বনায় পড়ে যাবেন কিন্ত। দেখতে একদম বেমানান লাগবে। শুধু কালো রঙের শার্ট নয়, যেকোনো গাঢ় রঙের পোশাকের ক্ষেত্রেই এ ঘটনা ঘটে। বেশিরভাগ ছেলেদের মাথায় খুশকির সমস্যা দেখা যায়। খুশকি ছেলেদের ব্যক্তিত্বকে ম্লান করে। মাথায় চুলকানি দেখা দেয় খুশকির জন্য। ছেলেরা শ্যাম্পু ব্যবহার করলেও কন্ডিশনার ব্যবহারে উদাসীন। এছারা অনেকে ঠিকমতো চুলের যত্ন নেন না। এজন্য খুশকির সমস্যায় নাজেহাল হতে হয়। আপনি কি ভেজা চুল আঁচড়ান? এই ভুলটি করবেন না। ভেজা চুল আঁচড়ালে, ধুলোবালি জমে খুশকি হতে পারে। আসুন তবে জেনে নেওয়া যাক, খুশকি কী? ছেলেদের খুশকির প্রকারভেদ? ছেলেদের খুশকি কেন হয়? ছেলেদের খুশকি দূর করতে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী। ছেলেদের মাথার খুশকি চিরতরে দূর করার সহজ কিছু পদ্ধতি এই সব বিষয়ে।
খুশকি কী?
ছেলেমেয়ে নির্বিশেষে খুশকির সমস্যার সম্মুখীন হয়। খুশকি হলো মূলত ত্বকের মৃত কোষ। স্ক্যাল্প নিয়মিত পরিষ্কার না করলে ত্বকের কোষগুলো জমা হয়, চুলে আটকে থাকে। পরে যা খুশকিতে রুপান্তরিত হয়।
ছেলেদের খুশকির প্রকারভেদঃ
ত্বকের ধরন অনুযায়ি খুশকিও ভিন্ন রকম হয়। ছেলেদের মাথায় মূলত দুই ধরনের খুশকি দেখা যায়- ছোট বা গুঁড়ো খুশকি এবং বড় খুশকি।
ছোট খুশকিঃ ছোট খুশকি গুঁড়ো গুঁড়ো হয়। খুব একটা বুঝা যায় না। চুল আঁচড়ালে চিরুনিতে লেগে থাকে। মাথা খুব চুলকায়। নিয়মিত যত্ন নিলে ছোত খুশকি থেকে পরিত্রাণ পাওয়া যায়।
বড় খুশকিঃ বড় খুশকিগুলো দৃশ্যমান। সহজেই চোখে পড়ে। এগুলো চুলের ওপর ভেসে থাকে। এ ধরনের খুশকিতে অধিক হারে চুল পড়ে। চোখ চুলকায়। এমনকি মুখে ব্রণও দেখা দেয়।
ছেলেদের খুশকি কেন হয়?
খুশকি অধিকাংশ ছেলেদের জন্যই পীড়াদায়ক। খুশকির সমস্যায় ছেলেরা বেশি ভোগেন। মাথায় খুশকি কিন্তু একদমই হঠাৎ করে হয় না। “ শ্যাম্পু করি অথচ খুশকি কেন হয়?” এই প্রশ্নটা অনেকেরই। আসুন তবে জেনে নিই খুশকি হওয়ার বিভিন্ন কার্যকারণ সম্বন্ধে-
- স্ক্যাল্প নিয়মিতভাবে পরিষ্কার না রাখলে খুশকির সমস্যা দেখা যায়।
- স্ক্যাল্প শুষ্ক হলে খুশকি হতে পারে।
- ঘামে ভেজা মাথা ঠিকঠাক পরিষ্কার না করলে।
- সপ্তাহে দুই বার শ্যাম্পু না করলে।
- চুল নিয়মিত পরিষ্কার না করলে।
- ভেজা চুল আঁচড়ালে।
- ধুলোবালি চুলে আটকে থাকলে।
- মেলাসিজিয়া ছত্রাকের কারণে খুশকি হয়।
- শীতকালীন শুষ্ক আবহাওয়াতে খুশকির সমস্যা বেশি দেখা যায়।
- সেবোরিক ডার্মাটাইটিস এর কারণে।
- অতিরিক্ত দুশ্চিন্তা করলে।
- সঠিক যত্নের অভাব।
- অতিরিক্ত শুষ্ক বা তৈলাক্ত মাথার ত্বক খুশকির অন্যতম কারণ।
ছেলেদের মাথার খুশকি চিরতরে দূর করার সহজ উপায়ঃ
চুলের যত্নে বেশিরভাগ ছেলেই ধৈর্য্যশীল নয়। ছেলেরা মাথায় নিয়ম করে নারকেল তেল দিতে চায় না। ঠিকঠাক শ্যাম্পু ব্যবহার করতেও অনীহা। ফলশ্রুতিতে দেখা দেয় খুশকি। এখন আসুন, খুশকি দূর করার কয়েকটি সহজ উপায় সম্পর্কে জেনে নিই-
১। দুই টেবিল চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে দুই থেকে পাঁচ মিনিট মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এরপর পানিতে চুল ধুয়ে নিতে হবে।
২। নারকেল তেল খুশকির সমস্যা কমায়। সপ্তাহে অন্তত দুবার চুলে নারকেল তেল মালিশ করা উচিত।
৩। টক দই খুশকির সমস্যায় বেশ কার্যকরী। টক দই মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন।
৪। আধ কাপ আপেল সাইডার ভিনেগার ও আধ কাপ জল নিন। ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার স্ক্যাল্পে ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিন। এবার কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১৫ – ২০ মিনিট অপেক্ষা করুন। শ্যাম্পু করে নিন।
৫। পেঁয়াজের রস স্ক্যাল্পে কিংবা চুলের গোড়ায় মেখে আধ ঘন্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন।
ছেলেদের খুশকি দূর করার আরো কিছু ঘরোয়া উপায়ঃ
খুশকি দূর করতে বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যায়। তবে এসবে থাকা রাসায়নিক উপাদান অনেকের পছন্দ নাও হতে পারে। তাঁরা খুশকি দূর করার জন্য বেছে নিতে পারেন হাতের কাছেই থাকা বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরোয়া প্যাক-
- মেথি ভিজিয়ে রেখে বেটে নিন। চুলের গোড়ায় মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে চুল ভাল করে ধুয়ে ফেলুন।
- রিঠা পাউডার বা রিঠা সিদ্ধ জল চুলের ত্বকে লাগিয়ে ঘণ্টা খানেক রেখে ভালমতো ধুয়ে ফেলুন।
- মাত্র ছয় বা আটটি অ্যাসপিরিনের সঙ্গে হালকা কুসুম গরম পানি মিশিয়ে পেস্ট বানান। এরপর স্ক্যাল্পে আলতো করে ম্যাসাজ করুন।
- পুরনো তেঁতুল পানিতে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
- আদার রস মাথার ত্বকে ভাল করে ম্যাসাজ করে তিরিশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
- নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। তাতে অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে ভাল করে লাগিয়ে ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে ফেলুন।
ছেলেদের মাথার খুশকি দূর করার শ্যাম্পুঃ
ব্যতিব্যস্ত ছেলেদের জন্য ঘরোয়া প্যাক তৈরি ঝক্কির ব্যাপার। এক্ষেত্রে কর্মমুখর ছেলেদের জন্য বিকল্প হতে পারে এন্টি ড্যানড্রফ শ্যাম্পু। আসুন এক নজরে দেখে নিই খুশকির বিরুদ্ধে কাজ করে এমন কিছু শ্যাম্পু-
ছেলেদের খুশকি দূর করতে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরীঃ
অনেকেই চুলের যত্নে অতিরিক্ত উপাদান ব্যবহার করেন যা ঠিক নয়। লেবু, টক দই, কিংবা আপেল সাইডার ভিনেগার পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত। আসুন জেনে নিই কি কি বিষয়ে আলাদাভাবে নজর দেয়া উচিত-
১। চুলের যত্নে সপ্তাহে দুবারের বেশি লেবু ব্যবহার করা উচিত নয়।
২। আপেল সাইডার ভিনেগার সরাসরি মাথার ত্বকে লাগান যাবে না।
৩। সপ্তাহ অন্তত দিবার নারকেল তেল দিয়ে ম্যাসাজ করতে হবে। এতে মরা কোষ দূর হয়ে যায়। ৪। নিয়মিত চুল আঁচড়াতে হবে। এতে খুশকি হবার সম্ভাবনা কমে যাবে।
৫। রুটিনমাফিক এন্ট্রি ড্যান্ড্রাফ শ্যাম্পু করা উচিত। সপ্তাহে দুইবারের বেশিও না, কমও না।
৬। পুষ্টিকর খাবার খেতে হবে। এতে চুল ভালো থাকবে।
৭। চুল নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ অপরিচ্ছন্ন চুলে বেশি খুশকি হয় ।
৮। কিছু চর্মরোগ সাধারণভাবে দেখতে খুশকির মতো হয়। তাই মাথায় খুশকির পরিমাণ বেশি হলে চিকিত্সকের সাহায্য নিন।