বসন্তের সাজ নিয়ে চিন্তিত? শাড়ি নাকি কুর্তি? কেমন হবে বসন্তের সাজ?কি পোশাক পড়বেন?কিভাবে সাজবেন? কেমন হবে এই বসন্তের মেকআপ? নিশ্চয়ই মাথায় ঘুরছে নানান প্রশ্ন? কিভাবে সাজলে আপনাকে লাগবে অপরুপা? শীতের বিদায়বার্তা নিয়ে বসন্ত আসে আর ফুলের সৌরভ নিয়ে। প্রকৃতিও সেজে ওঠে ভিন্নরুপে। বসন্তের সাজও তাই প্রকৃতির ছোয়াতেই হয়ে ওঠে স্নিগ্ধ, মনোরম, অপূর্ব। বাঙালী ললনা সেজে ওঠে বসন্তের ফুলেল ছোয়ায়। নারীকে যেনো শাড়িতেই বেশি মানায়। তাই বসন্তেও নারীরা বেছে নেন শাড়িকে, কেউ কেউ আবার কুর্তি বা থ্রি-পিসেই সাচ্ছন্দ বোধ করে থাকেন। তবে পোশাক যাই হোক না কেনো বসন্তের সাজে ও বসন্তের মেকআপে ফাগুনের ছোয়া থাকা চাই-ই চাই। কিভাবে ঝটপট মেকআপ এও আপনাকে অপরুপ লাগবে জানতে চান নিশ্চয়ই? কেমন করে সাজলে আপনার সাজ হবে সব চেয়ে আলাদা? আজ এসব নিয়েই কথা বলবো বিস্তারিত। বসন্তের পোশাক, বসন্তের মেকআপ, চুলের সাজ, গহনা কেমন হলে মানাবে ভীষণ? চলুন জেনে নেই।সেইসাথে থাকবে সারাদিন বসন্তের সাজ টিকিয়ে রাখার সহজ কিছু টিপস।
“পহেলা ফাল্গুন” কী?
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। যদিও জলবায়ুগত কারনে শরৎ ও হেমন্ত আজকাল খুবই ক্ষণস্থায়ী। বাংলা মাসের চৈত্র ও ফাল্গুন মাস নিয়ে বসন্ত। বসন্তকে বলা হয় ঋতুরাজ। বাংলা পঞ্জিকামতে, ফাল্গুন মাসের প্রথম দিনটিই পহেলা ফাল্গুন। বসন্তে প্রকৃতি সাজে নবরূপে। গাছে গাছে নতুন সবুজ পাতা, ডালে ডালে পলাশ, গাঁদা ফুল, কোকিলের কলতান। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক এই “পহেলা ফাল্গুন”। বসন্তকাল আমাদের জাতীয় কিংবা রাজনৈতিক উভয়ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ফাল্গুন ভাষার মাস হিসেবেও পরিচিত।
কোন পোশাকে সাজবেন এই বসন্তে?
উৎসব মানেই বাঙালী নারীদের শাড়ি পড়ার ধুম পড়ে যায়। যেনো তারা অপেক্ষায় থাকেন বিশেষ এই দিনগুলোর। শাড়িতেই তো নারীকে ভীষণ মানায়, ফুটে ওঠে তার অপূর্ব নারীত্ব। তবে যুগের সাথে তাল মিলিয়ে থ্রিপিস, কুর্তিতেও বেশ মানায় তরুণীদের। তবে শাড়ি হোক কিংবা কুর্তি, পোশাকের রঙে প্রাধান্য দিতে হবে লাল,হলুদ ও বাসন্তী রঙকে। শাড়ির ক্ষেত্রে বেছে নিতে পারেন ম্যাচিং লাল বা লাল-হলুদ মিশ্রিত ব্লাউজ। বাঙালিয়ানার ধাচে সাজতে ঘটি হাতার ব্লাউজ, জামদানি ব্লাউজ, কিংবা লেসযুক্ত ব্লাউজগুলো ভালো মানায়। শাড়ির সাথে সামঞ্জস্য রেখে ব্লাউজের রঙেও লাল কিংবা সবুজকে হলুদের সাথে প্রাধান্য দিতে হবে। কুর্তি বা থ্রিপিসের ক্ষেত্রে হলুদ বা লালের সাথে গোল্ডেন টাচ থাকতে পারে। এক্ষেত্রে কাচ হলুদে দারূণ মানাবে।
কেমন হবে বসন্তের মেকআপ?
বসন্তের সাজ মানেই প্রকৃতির রঙে নিজেকে রাঙানো। বসন্তের মেকআপে তাই হালকা মেকআপই বেশি প্রাধান্য পায়। খুব বেশি ভারী মেকআপ ফুলের সাথে ম্যাচ করেনা। বসন্তের সারাদিন সাজকে সুন্দর রাখতে হালকা মেকআপ করাই ভালো।
মুখের সাজঃ
প্রথমে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে প্রাইমার লাগিয়ে নিন। এক্ষেত্রে ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে বেইজ করে নিতে পারেন। ফাউন্ডেশন লাগাতে চাইলে ম্যাট বা লিকুইড ফাউন্ডেশন অল্প পরিমাণে ডট একে একে লাগিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর লুজ পাউডার বা মেকআপ সেটিং পাউডার দিয়ে চেপে চেপে ব্লেন্ড করে বেইজ কমপ্লিট করুন। গলায় ও হাতের বাইরের উন্মুক্ত অংশেও এই হালকা বেইজ ব্লেন্ড করে নিন। এরপর সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিন। হালকা বাদামী বা গোলাপী ব্লাশন গালে হালকা করে লাগিয়ে নিন। চাইলে টিন্ট ব্যবহার করতে পারেন।
চোখের সাজঃ
চোখের সাজে হালকা সোনালি, গোল্ডেন, পিচ রঙ কিংবা বাদামী রঙ বেছে নিতে পারেন। গাঢ় বাদামী রঙের শেড দিয়ে ক্রিজ কনটোর করে হালকা সোনালী এবং শিমারি গোল্ডেন ব্লেন্ড করে নিতে পারেন। এর সাথে হালকা গোলাপী বা সবুজ ব্লেন্ড করতে পারেন অল্প পরিমাণে। তবে খুব কটকটে রঙ একদমই ব্যবহার করবেন না। চোখে গাঢ় ও মোটা করে কালো কাজল ও আইলাইনার দিতে ভুলবেন না। চোখের নিচের ওয়াটার লাইনে সাদা বা ক্রিম রঙের কাজল ব্যবহার করতে পারেন। লেন্স না লাগালেই ভালো। চোখে মাসকারা বা ফেইক আইল্যাশ লাগিয়ে নিতে পারেন। সেইসাথে কপালে পড়ে নিন লাল বা মাল্টি কালার টিপ। এক্ষেত্রে স্টোনের টিপও পড়তে পারেন।
ঠোঁটের সাজঃ
ঠোঁটের সাজ ছাড়া বসন্তের সাজ কি সম্পূর্ণ হতে পারে? বসন্তের সাজে ঠোঁটে হালকা পিচ না ন্যুড কোনো শেডের লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। যারা একটু বোল্ড লুক ক্রিয়েট করতে চান বা লালকেও হাইলাইট করতে চান তারা অবশ্যই গাঢ় লাল রঙের লিপস্টিক লাগিয়ে নিবেন। এক্ষেত্রে ম্যাট লিপস্টিক বেছে নেয়াই ভালো।
কোন পোশাকের সাথে কেমন চুলের সাজ ভালো মানায়?
চুলের সাজ নিয়ে অধিকাংশ নারীরাই দ্বিধায় ভুগে থাকেন। কেউ চুল খুলে রাখতে পছন্দ করেন আবার কেউ চুল বেধে নিয়ে ফুল দিয়ে চুলের সাজ সম্পূর্ণ করে থাকেন। শাড়ির সাথে খোলা চুল, হালকা কার্ল করে নেয়া বা খোপা ভালো মানায়। কুর্তির ক্ষেত্রে খোলা চুল, বিনুনি, বা কার্ল করে নিলেই ভালো হয়। খোপার ক্ষেত্রে চুলে জড়িয়ে নেয়া যেতে পারে গাদা ফুল বা বেলি ফুলের মালা। গোলাপ বা জারভেরা দিয়েও খোপা সাজিয়ে নিতে পারেন। খোলা চুলে বা হালকা কার্ল করে নিলে সেক্ষেত্রে হালের ট্রেন্ডি ফুলের ক্রাউন দারূণ মানায়। ফুলের ক্রাউনে প্রকৃতির ফুলেল সাজে মেয়েরা হয়ে ওঠে অপরুপা। কুর্তির সাথে বিনুনি করে নিলে পুরো বেনীতে বা বেনীর প্রতিটি স্তরে ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন।
কেমন হবে বসন্তের সাজের গহনা?
বসন্তের সাজে ফুলের গহনা কিংবা মুক্তাযুক্ত ফুলের গয়না বর্তমানে বেশ জনপ্রিয়। কেউ কেউ আবার তাজা ফুলের গয়না বানিয়ে হাতে ,গলায়, ও মাথায় টিকলি পড়ে থাকেন। পোশাকের সাথে মিলিয়ে পাথরের বা মেটালের অ্যান্টিক গয়নাও বেশ জনপ্রিয়। মাটির গয়নাও বসন্তের সাজের সাথে বেশ মানানসই। তবে গয়না যেনো খুব বড় সাইজের না হয় সেদিকে খেয়াল রাখতে হলে। হালকা গয়না বা ফুলেল গয়নায় বাঙালী মেয়েরা বসন্তে সেজে ওঠে অপরুপা। ফুলের রঙের ক্ষেত্রে হলুদ, লাল, এবং সাদা ফুলগুলোকে বেছে নিতে পারেন।
ফাগুনের সাজে কোন পোশাকের সাথে কেমন জুতা পড়া উচিত?
পোশাকের সাথে সামঞ্জস্য রেখে জুতার ক্ষেত্রে গোল্ডেন, লাল, বা পাথরের নকশাখচিত জুতা পড়তে পারেন। শাড়ির সাথে একটু উচু হিল পড়লেই ভালো হয়। কুর্তি বা থ্রি-পিসের সাথে স্নিকার্স, নাগরা জুতা, স্টোনের কাজযুক্ত স্লিপার, কিংবা প্রিমিয়াম কোয়ালিটি জুতা বেছে নিতে পারেন।
বসন্তের সাজে কেমন ব্যাগ মানানসই?
বসন্তের সাজে ভ্যানিটি ব্যাগ একদমই ভালো লাগে না। অনেকে ভারী ব্যাগ সারাদিনের জন্য বহন করতেও চান না। তাই বসন্তের সাজের সাথে চেইনযুক্ত ক্রসবডি লেডিস ব্যাগগুলো এবং ছোট মেটালিক স্টোনযুক্ত পার্স বা লেদারের ওয়ালেট পার্স ব্যবহার করতে পারেন। বসন্তের সাজের সাথে এসব ছোট সাইজের চেইন/বেল্টযুক্ত ক্রসবডি ব্যাগগুলো এবং পার্স মানানসই। পোশাকের সাথে মিল রেখে ব্যাগের রঙ ম্যাচ করে নিন।
বসন্তের সাজে নিজেকে রাঙাতে বেছে নিন হালকা মেকআপ ও ফুলেল সাজ। বসন্তকে বরণ করে নিন নবসাজে। শীতের হালকা রেশে বসন্তের আগমণ হোক ফুলেল সৌরভ ও সাজে। প্রকৃতিও সেজে উঠুক আপন মহিমায়।