ঘরে বসে হেয়ার স্পা করবেন যেভাবে

ঘরে বসে হেয়ার স্পা করতে চান? কতদিন পর পর হেয়ার স্পা করা উচিত? যান্ত্রিক জীবনের প্রতিদিনের কাজ আর ক্লান্তির ভীড়ে নিজের যত্ন নিতেই ভুলে যাই আমরা। রোদ, ধুলাবালি, ইত্যাদি চুলকে ড্যামেজ করে চুল পড়া বাড়িয়ে দেয়। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর করে চুল বাধতে পার্লারে স্ট্রেইটনার, হেয়ার কার্লার, স্প্রে, ইত্যাদির ব্যবহার চুলের বারোটা বাজায়। দিনের পর দিন কাজের চাপ আর ব্যস্ততায় চুলের যত্ন না নিলে চুল ভেঙে যায়। ধুলাবালি আর সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে চুল রুক্ষ শুষ্ক ও ড্যামেজড হয়ে যায়। কাজের ব্যস্ততায় পার্লারে যাওয়া হয়ে ওঠে না বলে কি চুলের যত্ন নেয়া যাবে না? ঘরে বসে সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ে চুলের স্পা করে নিতে পারেন মাত্র ৫ টি ধাপে। এতে আপনার চুল হবে ঝলমলে, সিল্কি, ও ড্যামেজমুক্ত। বাড়তি খরচ বা পার্লারের ঝামেলা ছাড়াই কম সময়ে ঝটপট ঘরে বসে করে নিন হেয়ার স্পা।

মাত্র ৫ টি ধাপে ঘরে বসে করে ফেলুন হেয়ার স্পা!!

ঘরে বসে খুব সহজেই হেয়ার স্পা করে ফেলতে পারেন। এক্ষেত্রে পার্লারে যাওয়ার জন্য আলাদা করে সময় বের করতে হবে না সেইসাথে অতিরিক্ত খরচও হবেনা। চলুন তাহলে জেনে নেই কিভাবে খুব সহজেই ঘরে বসে ঝটপট হেয়ার স্পা করা যাবে! 

হট অয়েল ম্যাসাজ

১. হট অয়েল ম্যাসাজ

হেয়ার স্পা করার সময় অবশ্যই প্রথমে চুলে অয়েল ম্যাসাজ করে নিতে হবে। আপনি যেকোনো তেল ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে নারিকেল তেলের সাথে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। প্রথমে একটি বাটিতে অল্প নারিকেল তেল নিয়ে সেটি উষ্ণ গরম করে নিতে হবে। এরপর সেই উষ্ণ নারিকেল তেলের সাথে ২-৩ ফোটা অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায়  ম্যাসাজ করতে হবে। হাতের আঙুল দিয়ে ভালোভাবে রাউন্ড মোশনে ম্যাসাজ করতে হবে। এতে চুলের গোড়ায় রক্ত চলাচল ভালোভাবে হবে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করবে।

স্টিম গরম ভাপ নেয়া

২. স্টিম/ গরম ভাপ নেয়া

তেল দেয়ার কমপক্ষে ৪০-৪৫ মিনিট পর স্টিম নিতে হবে। হেয়ার স্পা করার ক্ষেত্রে স্টিম অনেক দরকারী। স্টিম করলে চুলের আটকে যাওয়া ফলিকল সক্রিয় হয়। যেহেতু ঘরে বসে মেশিন দিয়ে স্টিম নেয়া সম্ভব না, তাই ঘরোয়া উপায়েই স্টিম করতে হবে। স্টিম করার জন্য প্রথমে পানি গরম করে নিন। এরপর সেই গরম পানিতে টাওয়াল ভিজিয়ে রাখুন ৮-১০ মিনিট। এখন এই ভিজিয়ে রাখা উষ্ণ গরম ধোঁয়া ওঠা টাওয়াল পুরো মাথায় চুলসহ পেচিয়ে রেখে দিন ১৫-২০ মিনিট। এরপর খুলে ফেলুন।

শ্যাম্পু দিয়ে ক্লিনজিং

৩. শ্যাম্পু দিয়ে ক্লিনজিং

গরম ভাপ দেয়ার পর চুলের ফলিকলে আটকে থাকা খুশকি, ধুলাবালি, তেলের কণা, ইত্যাদি একটি ভালোমানের শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। সম্ভব হলে সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। ভালো ব্র্যান্ডের কোনো শ্যাম্পু ব্যবহার করুন। স্ক্যাল্পের ধরণ অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। শ্যাম্পু দিয়ে আলতোভাবে এমনভাবে ম্যাসাজ করতে হবে যেনো তা চুলের গোড়া পর্যন্ত পৌছে। আঙুল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে চুল পরিষ্কার করে নিতে হবে। শ্যাম্পু ধুয়ে নেয়ার পর চুলের গোড়ার ২-৩ ইঞ্চি নিচে থেকে চুলের আগা পর্যন্ত ভালোমানের একটি কন্ডিশনার ব্যবহার করুন। ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

হেয়ার প্যাক হেয়ার মাস্ক ব্যবহার

৪. হেয়ার প্যাক/ হেয়ার মাস্ক ব্যবহার

চুলের স্পা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চুলে হেয়ার প্যাক বা মাস্ক ব্যবহার। হেয়ার প্যাক বা মাস্ক চুল পরিষ্কার করে পানি ঝড়িয়ে নেয়ার পর লাগাতে হবে। আপনি চাইলে ডিম, অলিভ অয়েল, মেথি গুড়া, মেহেদী বাটা, মধু, লেবুর রস, টকদই, ইত্যাদি মিশিয়ে ঘরোয়া প্যাক লাগিয়ে নিতে পারেন। তবে মিক্সিং এর ঝামেলা এড়াতে চাইলে আপনাকে বেছে নিতে হবে ভালোমানের একটি হেয়ার মাস্ক। চলুন একনজরে দেখে নেই ড্যামেজড চুলের জন্য জনপ্রিয় কিছু হেয়ার মাস্কঃ

হেয়ার সিরাম ব্যবহার

৫. হেয়ার সিরাম ব্যবহার

হেয়ার প্যাক বা মাস্ক সুন্দর ভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এরপর চুল প্রাকৃতিকভাবে শুকিয়ে নিতে হবে। ভুলেও ভেজা চুল আচড়াবেন না। হেয়ার স্পা করার সময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবেন না। চুল শুকিয়ে গেলে ভালোভাবে আচড়িয়ে নিন। হাতের তালুতে অল্প পরিমাণ হেয়ার সিরাম নিন। পুরো চুলে ভালোভাবে হেয়ার সিরাম লাগিয়ে নিন। অবশ্যই ভালোমানের হেয়ার সিরাম লাগাতে হবে। একনজরে ভালমানের কিছু হেয়ার সিরাম দেখে নিনঃ

কতদিন পর পর হেয়ার স্পা করা উচিত?

যেকোনো ধরনের চুলে মাসে একবার স্পা করাই যথেষ্ট। তবে আপনার চুল যদি বেশি রুক্ষ হয়ে থাকে তবে প্রতিমাসে ২ বার করে নিতে পারেন এই চমৎকার হেয়ার স্পা!! বেশি সিল্কি করার আশায় এক মাসে বারবার হেয়ার স্পা করলে চুলের ক্ষতি হতে পারে।

তাই সহজ ৫ টি ধাপে প্রতি হেয়ার স্পা করে নিতে পারেন ঘরে বসে সহজেই। কম সময়ে মাসে একবার এই স্পা করে নিলে চুল থাকবে সিল্কি, সফট, আর ঝলমলে। তাহলে আর দেরি কেনো!! চটজলদি স্পা করে ফেলুন আর ফলাফল পান হাতেনাতেই।