ঈদে উজ্জ্বল ত্বক পাবেন ঘরে বসেই!ফেসিয়াল করুন মাত্র ৩ টি ধাপে

ঈদে উজ্জ্বল ত্বক পেতে কে না চায়? ঈদের দিনে নিজের লুক নিয়ে যত প্ল্যানই থাকুক ত্বক মলিন থাকলে সব প্ল্যানই মাটি হয়ে যাবে। ঈদ আসলেই পার্লারগুলোতে থাকে উপচে পড়া ভীড়। কেউ চুলের ট্রিটমেন্ট করাতে ব্যস্ত, কেউবা ফেসিয়াল। পার্লারের কাজের চাপে ঈদের আগে তাড়াহুড়ায় সময় নিয়ে ফেসিয়াল করবে না সেটাই স্বাভাবিক। তাই পার্লারে সিরিয়াল না দিয়ে ঘরে বসেই করে ফেসিয়াল করে নিন সহজেই। ঈদে ঘরমুখী মানুষ জ্যাম, ধুলাবালি, রোদ ইত্যাদি পেড়িয়ে বাড়ি পৌছাতে পৌছাতে ত্বক মলিন হয়ে যায়। সেইসাথে ধুলাবালি জমে ব্ল্যাকহেডস, রোদে পুড়ে কালচে ভাব এগুলো তো আছেই। তাই  ঈদে ত্বক সতেজ ও উজ্জ্বল করতে ঘরে বসেই ফেসিয়াল করে ফেলুন। ঘরে থাকা জিনিস দিয়েই ত্বকের যত্ন নিতে পারবেন তাই এক্ষেত্রে টাকা ও সময় দুটোই বাচবে। মাত্র সহজ ৩ টি ধাপে ঘরে বসেই পেয়ে যান উজ্জ্বল ত্বক!!

উজ্জ্বল ত্বক পেতে ঘরে বসেই ফেসিয়াল করুন ৩টি ধাপেঃ

ব্যস্ত জীবন আর কাজের চাপে ত্বকের যত্ন নিতে ভুলে যাই, আলসেমি করে নিয়মিত ত্বকের যত্ন নেয়ার সময়ও হয়ে ওঠে না। ঈদে শপিং আর কাজের ভীড়ে ত্বকের যত্নটাই নেয়া হয়ে ওঠে না। বাড়ি ফেরার তাড়নায় ধুলাবালিতে ত্বক আরো মলিন হয়ে ওঠে। বিশেষত এই গরমে ধুলাবালি ঘামের সাথে মিশে ব্রণের প্রবণতা ও ব্ল্যাকহেডস বেড়ে যায়। সানবার্ন হয়ে ত্বক কালচে ও মলিন দেখায়। চলুন জেনে নেই কিভাবে সহজ ৩ টি ধাপে উজ্জ্বল ত্বক ফিরে পাবেন ঘরে বসেই।

স্টিম ও এক্সফোলিয়েটিং

১. স্টিম ও এক্সফোলিয়েটিং

ত্বকে ধুলাবালি জমে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ বেড়ে যেতে পারে। তাই ত্বকের যত্নের প্রথম ধাপে আপনাকে ত্বকের লোমকূপ খুলে দেয়ার ব্যবস্থা করতে হবে। একটি পাতিলে কিছুটা পানি নিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটতে শুরু করলে চুলা থেকে নামিয়ে নিন। একটি টাওয়েল নিয়ে মাথার ওপরে দিয়ে মুখ সেই পাতিলের ওপরে রাখুন যাতে গরম ভাপ আপনার মুখে লাগে। ২-৩ মিনিট ভাপ নেয়াই যথেষ্ট। খেয়াল রাখবেন যেনো পানির ভাপ খুব গরম না হয়। এরপর চালের গুড়া, বেসন, চিনি, ও কফি একসাথে মিশিয়ে মধু দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ত্বকে দিয়ে ত্বক ঘষতে থাকুন নিচ থেকে ওপরের দিকে। ৫-৬ মিনিট যাবৎ পুরো মুখে ঘষে ত্বকের ধুলাবালি ও ডেডসেল এক্সফোলিয়েট করে নিন। ম্যাসাজ শেষে একটি ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন।

হাইড্রেটিং

২. হাইড্রেটিং

ত্বক পরিষ্কার হয়ে গেলে ত্বকে টোনার ব্যবহার করতে হবে। মনে রাখবেন টোনার কখনোই খালি হাত দিয়ে বা ঘষে ঘষে লাগাবেন না। একটি তুলা বা কটন প্যাডে টোনার নিয়ে চেপে চেপে আলতোভাবে লাগাতে হবে। এক্ষেত্রে গোলাপ জলের বা শসার  টোনার ভালো কাজ করে। জনপ্রিয় কিছু টোনার হলোঃ

এগুলো সব ধরনের ত্বকের সাথেই মানানসই। চাইলে শসা ও গোলাপের পাপড়ি দিয়েও টোনার বানিয়ে নিতে পারেন। টোনার ৪-৫ মিনিট রাখুন। এরপর একটি পেয়ালায় ঠান্ডা পানিতে বরফ কুচি দিয়ে মুখ ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। থেমে থেমে কয়েকবার মুখ ডুবিয়ে নিন বরফের পেয়ালায়। চাইলে বরফের কিউব ঘষে নিতে পারেন। এরপর একটি পাত্রে টমেটো চটকে নিন। শসা কুচি করে আরেকটি পাত্রে রাখুন। টমেটো পেস্ট চোখ বাদ দিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। এরপর চোখ বন্ধ করে দুই চোখের ওপরে শসা কুচি দিয়ে রাখুন। এভাবে ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

ফেসপ্যাক লাগানো

৩. ফেসপ্যাক লাগানো

ফেসপ্যাকের ক্ষেত্রে আপনাকে ত্বকের ধরনের ওপর গুরুত্ব দিতে হবে। ফেসপ্যাক বানানোর সময় এমন কোনো উপাদান রাখবেন না যে উপাদানে আপনার এলার্জি আছে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ফেসপ্যাক হচ্ছে মুলতানি মাটি, মধু ও এলোভেরার ফেসপ্যাক। একটি বাটিতে মুলতানি মাটির পেস্ট বা গুড়ো নিয়ে তাতে এলোভেরা জেল ও মধু দিয়ে নিতে হবে। এলোভেরা সরাসরি দিলে অনেকের চুলকানি অনুভূত হতে পারে। তাই এক্ষেত্রে বেছে নিতে পারেনঃ

মধু ২-৩ ফোটা মিশিয়ে নিবেন। চাইলে পেস্ট বানাতে অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে পারেন। প্যাকটি লাগানোর পর ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্যাস!! ঈদে উজ্জ্বল ত্বক পেতে এই সহজ ৩ টি ধাপই যথেষ্ট। ঘরোয়া জিনিস দিয়ে কম সময়ে ফেসিয়াল করতে এর চেয়ে সহজ উপায় আর আছে কি!! চটজলদি ঘরে বসেই ফেসিয়াল করে ফেলুন আএর উজ্জ্বল ত্বক পেয়ে যান সহজেই!