ছেলেরা নিজেদের যত্নে খুব কমই প্রসাধনী ব্যবহার করে। শ্যাম্পু, সানগ্লাস, হাতঘড়ি আর পারফিউমের মধ্যেই ছেলেদের যত্ন সীমাবদ্ধ থাকে। এরমধ্যে পারফিউমের প্রতি সব ছেলেরই ঝোঁক থাকে । অনেকে শখের বশে পারফিউমের কালেকশন রাখে। গরমে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারফিউম আবশ্যক। এছাড়া কর্মব্যস্ত পুরুষকে সতেজ ও চনমনে রাখতে ভালো মানের পারফিউমের জুড়ি নেই। সারাদিনের ব্যস্ততায় ছেলেদের এমন পারফিউম দরকার হয়, যা ঘণ্টার পর ঘণ্টা আপনাকে সতেজ রাখবে। আজকে আমরা জানব, ভালো পারফিউমের সুবাস কেমন, কতোক্ষণ সুবাস ছড়ায়, কেন পারফিউম ব্যবহার করবেন, কিংবা কাউকে গিফট করতে চাইলে কোন পারফিউমটি ভালো হবে, সেরা কয়েকটি পারফিউমের সন্ধান, পারফিউম কিনতে গেলে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী।
কেন পারফিউম ব্যবহার করবেন ?
সব ছেলেরাই পারফিউম পছন্দ করে। কিছু কিছু পারফিউম আছে যা কোনো স্থানে ব্যক্তি পোঁছার আগেই তা টের পাওয়া যায়। অনেক সময় পারফিউম ব্যক্তির উপস্থিতি জানান দেয় এবং তার রেশ ধরে রাখে দীর্ঘ সময় পর্যন্ত। যে সকল কারণে একজন মানুষের পারফিউম ব্যবহার করা উচিত-
- দুর্গন্ধ দূর করে।
- ঘাম প্রতিরোধ করে।
- সুবাসিত রাখে দীর্ঘ সময়।
- আত্মবিশ্বাস বাড়ায় ।
- ব্যক্তিত্বকে বিকশিত করে।
- ক্লান্তি ও বিষণ্ণতা দূর করে।
- মেজাজ ভালো রাখে।
কয়েকটি ভালো মানের ছেলেদের পারফিউমঃ
সব ছেলেরাই চায় নিজের সাধ্যের মধ্যে ভালোমানের পারফিউম কিনতে। নিজের ব্যক্তিগত ব্যবহার কিংবা বন্ধুকে গিফট দেওয়ার জন্য হলেও ছেলেরা ভালো পারফিউমের খোঁজ করে। আপনাদের সুবিধার্থে কয়েকটি ভালোমানের পারফিউম সম্পর্কে জেনে নেওয়া যাক ।
Calvin Klein Eternity Aqua Men (ক্যালভিন ক্লেন ইটারনিটি একুয়া মেন)
- জনপ্রিয় কয়েকটি পারফিউম ব্র্যান্ডগুলোর মধ্যে ক্যালভিন ক্লেন ইটারনিটি একুয়া মেন অন্যতম।
- বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম চলমান।
- মূলত চন্দনমাটি, শসা, পদ্ম, গোলমরিচ, ভ্যানিলা, ল্যাভেন্ডার, কোকো ও তামাকের নির্যাসের সুগন্ধি থেকে তৈরি করা হয়েছে এই পারফিউমটি।
Hugo Boss Man Eau De Toilette Natural Spray ( হুগো বস ম্যান ইডিটি)
- যারা ফ্লোরাল ও ফ্রুটি ফ্লেভারের কম্বিনেশন পছন্দ করেন তাঁদের জন্য হুগো বসের এই পারফিউমটি অনবদ্য।
- এতে রয়েছে সবুজ আপেল, ল্যাভেন্ডার, পুদিনা, আঙুর, তুলসী, জেসমিন, প্যাচৌলির নির্যাস।
- দীর্ঘক্ষণ সুরক্ষা দেয়, দুর্গন্ধ দূর করে।
Davidoff Hot Water Eau De Toilette Natural Spray ( ড্যাভিডফ হট ওয়াটার ইডিটি )
- এতে রয়েছে ৫-৯% পারফিউম অয়েল ।
- তুলসী, পাচৌলি, পিমেন্টো, বেনজোয়িন ইত্যাদির সংমিশ্রনে এই পারফিউম তৈরি।
- এটি ব্যবহারে আত্মবিশ্বাস বাড়ে।
- সারা বছর জুড়ে ব্যবহার করা যায়।
Dunhill London Desire Blue Eau De Toilette Spray for Men ( ডানহিল লন্ডন ডিজায়্যার ইডিটি)
- ফ্র্যাগন্যান্স নোট হলো- ম্যান্ডারিন কমলা, লিচু, পদ্ম, টোনকা বীন, ও এম্বার ।
- এটি ঘাম ও দুর্গন্ধ থেকে আপনাকে মুক্তি দেয়।
- এতে কোনোরকম এলকোহল নেই।
- গ্যাস এবং প্যারাবিন মুক্ত।
Mont Blanc Legend Eau De Toilette Spray ( মন্ট ব্ল্যাংক লিজেন্ড ডিজ্যায়্যার ইডিটি)
- মন্ট ব্ল্যাংক পারফিউমের মধ্যে রয়েছে ল্যাভেন্ডার, আনারস, লেবু, লাল আপেল, চন্দন, গোলাপের সুবাস থাকে।
- এই পারফিউমটি যেকোনো অনুষ্ঠানের সাথে মানানসই।
- অফিসের জন্যও এটি খুব ভালো চয়েজ।
কখন পারফিউম লাগাবেন?
পারফিউম ব্যবহার করার জন্য রয়েছে নির্দিষ্ট সময়। সকালের কোনো প্রোগ্রামে পারফিউম না লাগানোই ভালো।গোসলের পর কোলন ব্যবহার করা যায়। এতে আরাম হয় যেমন, তেমনই খুব ফ্রেশও লাগে। রাতের প্রোগ্রামগুলোতে পারফিউম অবশ্যই ব্যবহার করুন। কারণ গন্ধ নির্ভর করে ব্যক্তিত্বের উপর। গন্ধ দিয়েই যায় মানুষ চেনা। সবার ক্ষেত্রে সব পারফিউম মানায় না। আপনার সাথে মানানসই এমন পারফিউম বেছে নিন।
কীভাবে পারফিউম লাগাবেন?
পারফিউম যত্রতত্র লাগানো ঠিক না। ভালো ও দীর্ঘস্থায়ী সুগন্ধির জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। আসুন তবে জেনে নিই, পারফিউম লাগানর সঠিক উপায় সম্বন্ধে-
- প্রথমে গোসল করে নিন, ফ্রেশ শরীরে পারফিউম ব্যবহার করা ভালো।
- কোথাও যাওয়ার আগে স্নান করে পোশাক পরে পারফিউম লাগান। এতে ফ্রেশও লাগবে। গন্ধও বেশ কিছুক্ষণ স্থায়ী হবে।
- শরীরের থেকে অন্তত পাঁচ ইঞ্চি দূরে সুগন্ধি স্প্রে করবেন।
- হাতের কবজি তে স্প্রে করতে পারেন।
- এছাড়াও কবজি আর কনুইয়ের সংযোগস্থলেও স্প্রে করুন। ঘাড়ে করতে পারেন।
- এমন কিছু জায়গায় স্প্রে করবেন যেখানে গন্ধ অনেকক্ষণ থাকে।
- পোশাকের উপর কখনও সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে দাগ থেকে যায়।
- পারফিউম লাগিয়ে ঘষা যাবে না।
ছেলেদের পারফিউম কিনতে গেলে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরী?
বাজারে অনেক ধরনের পারফিউম পাওয়া যায়। তন্মধ্যে সবই আসল প্রোডাক্ট নয়, তাই পারফিউম কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরী। নইলে ঠকতে হয়। এমনিতেই পারফিউম দামে একটু বেশি হয়, তাই সচেতনতার সাথে পারফিউম নির্বাচন করা উচিত।
- পারফিউম কিনতে গেলে প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হয় তা হলো ফ্র্যাগন্যান্স নোট।
- আপনার ব্যক্তিত্বের সাথে যায় এমন ফ্র্যাগন্যান্স বেছে নিন।
- কেমন সুবাস আপনার পছন্দ তা আগে ভালো করে বুঝে নিন।
- কিছু গন্ধে অনেকের এলার্জি থাকে, এ বিষয়ে ভালোভাবে জেনে নিন।
- জামায় কোনোরকম দাগ কিংবা র্যাশ পড়ে কিনা খেয়াল রাখুন।
- প্রোডাক্ট টি আসল নাকি নকল তা যাচাই করে নিন।
- প্রয়োজনে বার কোড স্ক্যান করে দেখে নিন।