আপনি কি জানেন হেয়ার সিরাম এবং অয়েল একই কিনা? জানলেও পার্থক্য জানেন না? আপনি একা নন !! অনেকেই এই দুটি পণ্যের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, আপনার চুলের জন্য কোনটি সঠিক সেটা বুঝতে পারাও কঠিন হয়ে যায়। এখন আমরা জানবো সিরাম এবং তেল কেন আলাদা করে যাতে সঠিক পণ্যটি বেছে নিতে পারেন। তারা কীভাবে একসাথে কাজ করে তাও আমরা দেখব। চলুন জেনে আসা যাক !!!
হেয়ার সিরাম কি?
এটি একটি রাসায়নিক উপাদান যা মূলত একটি হেয়ার স্টাইলিং প্রোডাক্টস। একটি লিকুইড ফর্মুলা যা সাধারণত সিলিকন দিয়েই তৈরী হয়। এটি পানি-ভিত্তিক বা অয়েল ফর্মুলাতে হতে পারে। এটি চুলের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর বা লেয়ার দেয়, চকচকে ভাব নিয়ে আসে, চুলকে মসৃণ করে এবং জট বা চুলকে ফ্রিজ-মুক্ত রাখে। এটি পর্যাপ্ত হাইড্রেশন এবং আর্দ্রতার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
হেয়ার অয়েল কি?
সেই প্রাচীনকাল থেকে বংশ পরম্পরায়, তেল দেওয়া একটি রীতি আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এই প্রোডাক্টটি হল কন্ডিশনিং ট্রিটমেন্ট যা আপনার চুলের সাথে মিশে যায় এবং উন্নতি করে। বিভিন্ন উপাদান এর সম্বন্নয়ে এটি তৈরী হয়ে থেকে। এটি একটি অপরিহার্য উপাদান যা আপনার চুলের ধরন বা গঠন বুঝে শুষ্ক চুলকে হাইড্রেট করতে সাহায্য করে।
হেয়ার অয়েল ও সিরাম কি একই?
না। এই দুটি প্রোডাক্ট একই নয়। হেয়ার সিরাম হল একটি স্টাইলিং পণ্য যা আপনার হেয়ারকে মসৃণ করে এবং শাইনি করে ও তেলের প্রাথমিক উদ্দেশ্য হল আপনার চুলের সার্বিক অবস্থার উন্নতি করা। উভয়ই স্বতন্ত্র গুণাবলীর অধিকারী এবং বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে।
তাহলে আসুন এবার জেনে নিই হেয়ার অয়েল ও সিরাম এর পার্থক্য আসলে কোথায় ?
- হেয়ার সিরাম হল স্টাইলিং এজেন্ট, অন্যদিকে অয়েল পুষ্টিকর উপাদান যা চুলের সামগ্রিক স্বাস্থ্য এবং অবস্থার উন্নতি করে।
- সিরাম হালকা বা ঘন উভয় ঘনত্বের হয়ে থাকে। তেল সাধারণত কিছুটা ভারী ঘনত্বের হয়ে থাকে।
- সিরামে সাধারণ হালকা সুবাস থাকে এবং তেলে হালকা থেকে গাঢ় সুবাস থাকতে পারে ধরনের উপর নির্ভর করে।
- সিরাম, প্রাথমিকভাবে সিলিকন দিয়ে তৈরি। এটি চুলের স্ট্রেন্ডে একটি প্রতিরক্ষামূলক শাইনি স্তর তৈরি করে, দীর্ঘমেয়াদী সুবিধার জন্য এটি চুলে প্রবেশ করে না। অন্যদিকে তেল একটি পুষ্টিকর চিকিৎসা। এটি চুলের সার্বিক অবস্থা ও পুষ্টি জোগায়, দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়।
- সিরাম শুষ্ক বা ড্যামেজ হেয়ারের জন্য ভালো। সর্বোত্তম ফলাফলের জন্য, আপনার হেয়ার ধোয়ার পরে এবং অন্যান্য দিনে ফ্রিজ নিয়ন্ত্রণ করতে সিরাম ব্যবহার করুন। তেলে চুলের কিউটিকল ভেদ করার ক্ষমতা রয়েছে, ফ্যাটি অ্যাসিড যোগ করে চুলের গঠন পরিবর্তন করে।
- সপ্তাহে একবার বা দুবার চুলে তেল দিলে হেয়ার ভালো থাকে, স্বাস্থ্যকর এবং মজবুত হয়। প্রতিবার গোসলের পরে বা শ্যাম্পু করার পরে বা শুস্ক মনে হলে সিরাম ব্যবহার করা যেতে পারে।
আমরা কি একসাথে হেয়ার সিরাম এবং চুলের তেল ব্যবহার করতে পারি?
হ্যাঁ. আপনি আপনার চুল তোয়ালে শুকানোর পরে হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন এবং তারপর ফিনিশার হিসাবে সামান্য তেল যোগ করতে পারেন। তবে শিকড় থেকে তেল দূরে রাখা অপরিহার্য। যেদিন আপনি আপনার হেয়ার ধুবেন না, আপনি হয় কয়েক ফোঁটা তেল অথবা সিরাম ব্যবহার করতে পারেন আপনার।
হেয়ার সিরাম ব্যবহারের উপকারিতা
- এটি ব্যবহারে আপনার চুল হবে স্মুথ যা ফ্রিজ-মুক্ত বা জট্মুক্ত রাখবে।
- শাইনি হেয়ার প্রতেকের পছন্দ, এটি আপনার চুলকে চককে করে ফিনিশিং টাচ হিসাবে বুস্ট করবে
- আপনার চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে শুষ্কতা ও প্রাণহীনতা দূর করবে এবং সিল্কি করে তুলবে।
- এটি ব্যবহার করা আপনার চুলের আর্দ্রতা পুনরুদ্ধার করার অন্যতম সহজ উপায়।
- মাত্র কয়েক ফোঁটা সিরাম আপনার চুলকে নরম ও কোমল করে তুলতে পারে।
- আপনি যখন হিট স্টাইলিং বা রঙ করেন, তখন প্রাকৃতিক তেল হারিয়ে ফেলে, এটি আপনার চুলেকে পুনরুদ্ধার করবে।
হেয়ার সিরাম
হেয়ার অয়েল ব্যবহারের উপকারিতা
- হারানো দীপ্তি পুনরুদ্ধার করে।
- আগা ফাটা রোধ করে।
- মাথার ত্বক এবং হেয়ার ময়শ্চারাইজ করে।
- শিকড় মজবুত করে।
- শুষ্ক মাথার ত্বকের উন্নতি করে।
- চুল পড়া কমায়।
- চুল হাইড্রেট করে।
- UV এক্সপোজার থেকে চুল রক্ষা করে।
- খুশকি প্রতিরোধ করে।
- রক্ত সরবরাহ উন্নত করে এবং এর ফলে চুলের বৃদ্ধি পায়।
হেয়ার অয়েল
কিভাবে চুলের সিরাম ব্যবহার করবেন ?
- প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন।
- যদি ধোয়ার প্রয়োজন না হয় তবে আপনার চুলকে সামান্য ভিজিয়ে নিন।
- আপনার হাতের তালুতে পর্যাপ্ত পরিমাণে সিরাম নিন।
- মসৃণভাবে ঘষে নিন।
- এখন চুলের দুই-তৃতীয়াংশ থেকে ধীরে ধীরে যোগ করতে করতে নিচের দিকে আসুন।
- আলতোভাবে আঁচড়ে নিন.
- আপনার ইচ্ছামতো স্টাইল করুন।
কিভাবে হেয়ার অয়েল ব্যবহার করবেন?
- একটি ছোট বাটি নিন এবং পর্যাপ্ত অয়েল ঢালুন।
- সামান্য গরম করে নিন।
- চুলের কিছু ছোট ছোট ভাগ করুন।
- এবার সেই ছোট ছোট অংশে তেল লাগান।
- মাথার স্কাল্প-এ লাগাবেন না।
- শেষ হলে ধীরে ধীরে চুল আঁচড়ে নিন।
- বেণী করতে পারেন বা হাল্কাভাবে বেধে রাখুন।
আপনার চুলের প্রয়োজন হল যত্ন এবং পুষ্টি যা এই প্রোডাক্ট দুটিই দিতে পারে। আমরা আশা করি এই লিখাটি আপনাকে আপনার চুলের জন্য কোনটি সঠিক তা বেছে নেওয়ার বিষয়ে সাহায্য করবে।