চোখের নিচে কালো দাগ? দূর করুন সহজ ঘরোয়া উপায়ে

সুনয়না, হরিনী চোখ, আয়ত নয়ন, কাজল বরণ চোখ আরো কতই না নামে কবিরা উপমা দিয়েছেন চোখের। চোখেই ফুটে ওঠে মুখমন্ডলের অর্ধেক সৌন্দর্য। চোখের নিচে কালোদাগ, ক্লান্তিভাব চোখের সৌন্দর্যকে কমিয়ে দেয় অনেকাংশে।  চোখের যত্নে সঠিক পণ্যের ব্যাবহার, ঘরোয়া যত্ন, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং ঘরোয়া টোটকা দিতে পারে চোখের নিচের কালোদাগ ও ক্লান্তিভাব থেকে মুক্তি, আপনার চোখকে করে তুলতে পারে আকর্ষণীয়। চলুন জেনে নেই চোখের যত্ন কিভাবে নিতে হবে

চোখের নিচে কালো দাগ দূর করার পণ্যগুলো কি কি

  • আই ক্রিম: আই ক্রিম চোখের নিচের কালোদাগ দূর করে চোখকে করে তোলে লাবণ্যময় ও অনন্য সুন্দর। চোখের নিচে আই ক্রিম, লাগাতে হবে নিয়মিত। তবে আই ক্রিম ব্যাবহারের পূর্বে অবশ্যই চোখের নিচের অংশ পরিষ্কার করে নিবেন। 
  • আই জেল:  আই জেল চোখের নিচে কালো দাগ দূর করার  দ্রুত সমাধান দিবে। এটি চোখের পাতার ড্রাই স্কিনকে করে তোলে মসৃণ ও কোমল। সেই সাথে আইজেলের ব্যাবহার আপনার চোখের পাতায় আইশ্যডো ব্লেন্ডিং এ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • আই মাস্ক: আই মাস্ক চোখের নিচের কালো দাগ দূর করে চোখের ক্লান্তিভাব দূর করে। আই মাস্ক চোখকে দেয় প্রশান্তি।
  • আইড্রপ: নিত্যদিনে অসংখ্যবার চোখে ঘষাঘষি করা বদভ্যাসে পরিণিত হয়ে গেছে আমাদের। অপরিষ্কার হাতে চোখ ঘষাঘষির কারণে চোখে ইনপফেকশন বা কংজাংটিভাইটিস হতে পারে যা থেকে আইড্রপ ব্যাবহারেই মিলবে মুক্তি।
  • আই লেন্স সলিউশন: লেন্স ব্যাবহার করতে গিয়ে অসংখ্যবার জ্বালাপোড়া ও ভোগান্তিতে পড়তে হয় আমাদের। আই লেন্স সলিউশনে ৮ ঘন্টা লেন্স ডুবিয়ে রেখে ব্যাবহার করলে চোখে বারবার ইনফেকশন কিংবা লেন্সজনিত জটিলতা থেকে মুক্তি মিলবে।

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে যে কাজগুলো অবশ্যই করবেন

  • রাতজাগা বন্ধ করুন;
  • ৮-১০ ঘন্টা গ্লাস পানি পান করবেন;
  • নিয়মিত চোখের ব্যায়াম করবেন;
  • রোদে বের হলে অবশ্যই সানগ্লাস ব্যাবহার করবেন;
  • পর্যাপ্ত ঘুমাবেন;
  • সবুজ শাকসবজি ও মৌসুমি ফলমূল বেশি বেশি পান করবেন;
  • ধুমপান থেকে দুরে থাকবেন;
  • চোখ হাত দিয়ে ঘষাঘষি বন্ধ করুন;
  • ২০-২০-২০নিয়মে ২০ মিনিট কম্পিউটার স্ক্রিনের দিকে, ২০ মিনিট দূরে তাকিয়ে এবইং ২০ মিনিট চোখে অনবরত পলক ফেলবেন;
  • কম্পিউটারে লেখার সময় ফন্ট বাড়িয়ে টাইপ করুন;
  • লেন্স ব্যাবহারের পূর্বে কমপক্ষে ৮ ঘন্তা সলিউশনে ডুবিয়ে রাখুন;
  • স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে কাজ করুন;
  • একটানা দীর্ঘক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকবেন না;
  • ফ্ল্যাকসিড অয়েল, অলিভ অয়েল, ওমেগা-থ্রি ফ্যাটি এসিডসুক্ত খাবার খান;
  • ভিটামিন সি, বিটা-ক্যারোটিন, লুটেইন, জিয়াক্সানথিন ইত্যাদি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন;
  • ড্রাই আই এর জন্য আই ড্রপ ব্যাভার করুন;

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

  • টি-ব্যাগ: টি ব্যাগ চোখের যত্নে দারুণ উপকারী। টি ব্যাগ চা জ্বাল দেয়ার পর ঠান্ডা করে দুই চোখের ওপর ৫-১০ মিনিট রেওখে চোখ ধুয়ে ফেলুন।
  • মুলতানি মাটি ও লেবুর রস: মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে সেই পেস্ট চোখের ওপর ও নিচে লাগিয়ে রাখুন কিছুক্ষণ এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যাবহার করুন এই প্যাকটি।
  • চন্দন বাটা ও গোলাপজল: মিশ্রণটি চোখের নিচে ও চোখের পাতার ওপরে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • পুদিনা বাটা: পুদিনা পাতা বেটে চোখের ওপরে ও চোখের নিচের স্থানে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরপর বরফ ঘষে নিন ৫-১০ মিনিট। কালচে ভাব দূর হবে নিমিষেই।
  • বাদামের তেল: বাদামের তেল চোখের পাতায় ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • অলিভ অয়েল: অলিভ অয়েল চোখে পাতায় ও চোখের নিচে নিয়মিত দিলে দূর হবে কালচেভাব, চোখের পাতার ত্বক হবে মসৃণ।
  • শসার রস: শসার রস কিংবা শসা কুচি চোখের পাতায় ও চোখের নিচে পুরোটা জুড়ে লাগিয়ে ২০ মিনিট রেখে তুলে ফেলুন। এরপর চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন।
  • মাইসেলার ওয়াটার: মাইসেলার ওয়াটারে কটন প্যাড, কটন বল কিংবা টিস্যু ভিজিয়ে চোখের ওপর মাস্কের মত দিয়ে রাখতে হপবে ৫-১০ মিনিট । রোজ এই মাস্ক ব্যাবহারে দূর হবে চোখের নিচের কালোদাগ।

বাংলাদেশে বহুল ব্যাবহৃত ও ব্যাপক জনপ্রিয় পণ্যগুলো চলুন একনজরে দেখে নেই

চোখের যত্নে পণ্য

Boots Brightening Eye Gel With Vitamin C
Boots Brightening Eye Gel With Vitamin C
Beauty Formulas Charcoal Eye Gel Patches With Vitamin C
Beauty Formulas Charcoal Eye Gel Patches With Vitamin C
Boots Cucumber Eye Gel - 15ml
Boots Cucumber Eye Gel - 15ml
The Body Shop Vitamin E Eye Cream
The Body Shop Vitamin E Eye Cream