গরমে ঘেমে মুখে ধুলাবালি আর তেল চিটচিটে ভাব? মেকআপ তুলতে গিয়ে হাল বেহাল? জার্নিতে ক্লান্তি আর মুখের অতিরিক্ত তেলে বিরক্ত? ফেসিয়াল ওয়াইপ দিয়ে তেল, ধুলাবালি আর মেকআপ তুলুন সহজেই। অফিসের ব্যাস্ততায় বারবার মুখ ধোয়া সম্ভব হচ্ছে না? ওয়াটারপ্রুফ মেকআপ কিছুতেই উঠছে না? পাবেন সহজেই মুক্তি। কিভাবে? চলুন তবে জেনে নেই-
ফেসিয়াল ওয়াইপস কি?
একটি ভেজা কিংবা শুষ্ক কটন প্যাড বা উলের বল কিংবা ভেজা টিস্যুর মত প্রোডাক্ট যা পানি দিয়ে ধোয়ার ঝামেলা ছাড়াই মাত্র ২ মিনিটে তুলে ফেলবে ওয়াটারপ্রুফ মেকআপ, দেবে সতেজ ক্লান্তিহীন রিফ্রেশিং অনুভূতি।
ফেসিয়াল ওয়াইপস কত ধরনের হয়?
এই প্রোডাক্টটি তেলতেলে ভাব দূর করা, ক্লিনজারের বিকল্প হিসেবে কাজ করা, মেকআপ দূর করা, ধুলাবালি-ময়লা দূর করা এবং লোমকূপের ছিদ্র উন্মুক্ত করাসহ আর্দ্রতা ধরে রাখা ও ক্লান্তিভাব দূর করে সতেজতা আনয়নের জাদুকরী সমাধান। তবে বিভিন্ন ধরনের ফেসিয়াল ওয়াইপস বাজারে কিনতে পাওয়া যায়। আর্দ্রতার ভিত্তিতে এরা দুই ধরনের- ভেজা বা ওয়েট ধরনের এবং শুষ্ক বা ড্রাই ধরনের।
ভেজা বা ওয়েট ওয়াইপ
এটি সাধারণত ক্লিনজারের পরিবর্তে ব্যাবহার করা হয়। এর অন্যতম সুবিধা হচ্ছে এগুলো এক নিমিষেই ফেসিয়াল বা মুখ ধোয়ার রিফ্রেশিং ভাব এনে দেয়। সেইসাথে আর্দ্রতা বজায় রাখে। ওয়াটারপ্রুফ মেকআপ তুলতে ম্যাজিকের মত কাজ করে। ধুলাবালি ও ক্লান্তিভাব দূর করে ব্রণ প্রবণতা দূর করে।
শুষ্ক বা ড্রাই ওয়াইপ
এগুলো কটন, উল, প্ল্যান্ট ফাইবার, সেলুলোজ রেয়ন, পলিয়েস্টার কিংবা পলিপ্রোপাইলিন দিয়ে তৈরী। মেকআপ তুলতে এবং ভেজা ত্বক মুছতে এটি মাইসেলার ওয়াটার এ ভিজিয়ে ব্যাবহার করতে হয়। কটন প্যাড, ফেসিয়াল রাউন্ড প্যাড, কটন বল ইত্যাদি শুষ্ক ওয়াইপ বাজারে কিনতে পাওয়া যায়।
কাজের ধরন এবং ত্বকের সমস্যার সমাধানে কার্যকরী ওয়াইপগুলো হলো-
ক্লিনজিং
এগুলো সহজেই ধুলাবালি, তৈলাক্ত ভাব, অতিরিক্ত তেল, ময়লা, জীবাণু, মেকআপ তুলে ফেলতে এবং সতেজতা ধরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। এগুলো সহজেই পাউচ কিংবা যেকোনো সাইজের ব্যাগে বহন করা যায় এবং জার্নিতে থাকা অবস্থায়, অফিসে, পার্টিতে কিংবা যেকোনো স্থানে স্বল্প সময়ে ব্যাবহার করে মুখের ক্লান্তিভাব দূর করে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনুন।
ময়শ্চারাইজিং
এগুলো শুষ্কতার সুরক্ষায় দারুণ কাজ করেম তাৎক্ষণিকভাবেই ম্যাজিকের মত আর্দ্রতা ও কোমলতা ফিরিয়ে ত্বককে নরম ও সতেজ রাখে।
চারকোল
চারকোল ধরনটি খনিজ কয়লা অর্থাৎ অর্গানিক একটিভেটেড চারকোল অথবা ব্যাম্বো চারকোল দিয়ে বানানো হয়। এগুলো মুখের ধুলাবালি ও মেকআপ চুম্বকের মত টেনে বের করে ত্বকে পুষ্টি ও আর্দ্রতা জোগায়, সেইসাথে ক্লান্তিভাব দূর করে।
মাইসেলার
এগুলো তিনবার পরিশোধিত মাইসেলার ওয়াটারসম্বলিত এবং আর্দ্রতা বজায় রেখে ধুলাবালি-ময়লা দূর করে দেয়।
অর্গানিক
অর্গানিক ভেজা ওয়াইপের মধ্যে থাকে কিউকাম্বার মানে শসা, এলোভেরা, রোজমেরি, টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, মধু ইত্যাদি প্রাকৃতিক উপাদানের নির্যাস যা ত্বক পরিষ্কার করে কোমলভাব আনয়ন করে।
ব্রণ-প্রতিরোধী
ব্রণের যন্ত্রনা থেকে মুক্তি পেতে এবং ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে এই পণ্য। এটি মুখের লোমকূপের ছিদ্র দূর করে।
এজ-রেসিস্টিং
বয়সের ছাপ থেকে মুক্তি এক পণ্যে? অবাক হলেও সত্যি। এটি টানটান ভাব, ঝুলে পড়া, বলিরেখা ও বয়স বাড়ার লক্ষণ থেকে দূরে রাখার কার্যকরী উপাদান রয়েছে। তো ঝটপটে উপায় ধরে রাখুন তারুণ্যদীপ্ত ত্বক।
সুগন্ধিমুক্ত
অনেকেই মনে করেন সতেজভাবের সাথে সুগন্ধি প্রয়োজন। কিন্ত সুগন্ধির সাথে থাকে এলকোহলও যা মারাত্মক ক্ষতি করে। বিশেষ করে সংবেদনশীল ত্বক হলে বেছে নিন সুগন্ধিবিহীন এলকোহল ও প্যারাবেনমুক্ত পণ্য।
২ মিনিটে তুলে ফেলুন ভারী মেকআপ। কিভাবে? দেখে নিন
- প্রথমে একটি ভেজা টিস্যু বেছে নিন আপনার ত্বকের ধরন বুঝে;
- ওয়াইপটি মুখের সর্বত্র রাউন্ড আকারে আলতো করে ঘষতে থাকুন;
- মেকআপ তুলতে গিয়ে ত্বকের বারোটা বাজাবেন ন। আস্তে আস্তে আলতো করেই ঘষুন কিংবা ড্যাব করে করে মুছে নিন;
- ব্যাবহারের পর মুখ ধোয়ার প্রয়োজন নেই;
- একাধিক ওয়াইপ দিয়ে আস্তে আস্তে মেকআপ তুলুন;
- ওয়াটারপ্রুফ মেকআপ এর ক্ষেত্রে মেকআপ তুলতে এক্সপার্ট এমন পণ্য নির্বাচন করুন;
- ধরন অনুযায়ী ওয়াইপ ব্যাবহার করুন;
ফেসিয়াল ওয়াইপ ব্যাবহারের সুবিধা কি কি?
- রোগ-জীবাণু দূরে রাখে;
- ত্বকের মৃত কোষ উঠিয়ে কোমলতা বজায় রাখে;
- ত্বকের লোমকূপের ছিদ্র আটকানো প্রতিরোধ করে;
- ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনে;
- ত্বকের তৈলাক্তভাব ও শুষ্কতা দূর করে;
- ত্বকে তাৎক্ষণিক রিফ্রেশমেন্ট ও সতেজভাব নিয়ে আসে;
- ক্লান্তিভাব ও মলিনতা দূর করে;
- ওয়াটারপ্রুফ মেকআপ তুলতে দারুণ কার্যকরী;
- ত্বকের আর্দ্রতা বজায় রাখে;
- সহজে পরিবহনযোগ্য;
চলুন একনজরে দেখে নেই বাংলাদেশের বেস্ট ফেসিয়াল ওয়াইপস কোনগুলো